নিজস্ব সংবাদদাতা: বিট্টু নামটা শুনলে মনে হয়, কোনো এক ছেলে-ছোকরা হবে হয়তো। ঠিকই, বিট্টুর বয়স বেশি নয়। মধ্যপ্রদেশের রাজগড় এলাকার যুবক আজ বিশ্বজয় করেছেন। বিট্টুর ভালো নাম, সুরেন্দ্র সিং চৌধুরি। নদী তীরে প্লাস্টিক দূষণ তাঁকে ভাবিয়ে তোলে। সরকার কবে কী করবে, তার জন্য বসে না-থেকে পরিষ্কার করার কাজে নিজেই হাত লাগালেন। নদীর তীর আর তীরবর্তী নদী থেকে টন-টন ময়লা তোলেন। ময়লা পরিষ্কারের জিনিসপত্র কিনতে নিজের সামান্য সঞ্চয় বা ফিক্সড ডিপোজিট ভেঙে ফেলেন তিনি। দীর্ঘদিন ধরে দূষিত পদার্থের সংস্পর্শে থাকার কারণে শরীরে রোগজীবানুর সংক্রমণ হয় তাঁর। এছাড়াও, নানারকম চর্মরোগে আক্রান্ত হন তিনি। একটুর জন্য সাপের ছোবলের হাত থেকে বাঁচেন তিনি।

এদিকে, সমাজমাধ্যমে বিট্টুর এই নিরলস পরিশ্রম দেখে একটি বিদেশি সংস্থা তাঁকে মেল করে জানায়— আমাদের সঙ্গে হাত মেলান, আমাদের সঙ্গে কাজ করুন। প্রসঙ্গত, তরুণ প্রজন্ম এখন ভীষণভাবে পরিবেশ সচেতন হয়ে উঠছে। বছরসাতেক আগে সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ গোটা দুনিয়ার নজর কেড়ে নেন। বিশ্ব উষ্ণায়নের বিপদ, পরিবেশ বিপর্যয়, জলবায়ুর পরিবর্তন নিয়ে সোচ্চার হতে দেখা যায় গ্রেটাকে। পরিবেশ কর্মী এই তরুণী এখন গোটা বিশ্বে পরিবেশ কর্মীদের মুখপাত্র হয়ে উঠেছেন। এর আগে, পরিবেশ রক্ষার আন্দোলনে এত কমবয়সী কোনও মুখ এমন সোচ্চার হয়ে উঠেছেন, এমনটা কিন্তু আগে দেখা যায়নি। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভিরনমেন্ট একটি সমীক্ষা করে জানিয়েছে, তরুণ প্রজন্মের ৯৪ শতাংশ পরিবেশ বিপর্যয় নিয়ে যথেষ্ট সচেতন। এদের মধ্যে অনেককেই পরিবেশ আন্দোলনে সক্রিয় ভূমিকায় দেখা যায়।

নগর জীবনে জঞ্জাল বা কঠিন বর্জ্য পদার্থ মাথাব্যথার কারণ হযে উঠেছে। শহর যত বাড়ছে, মানুষজনের সংখ্যাও তত বাড়ছে। আজকের দিনে এতরকমের খাবার-দাবার কিনে খাওয়া হয়, যা আগে কল্পনাও করা যেত না। প্রসঙ্গত, চিপস থেকে শুরু করে ফাস্টফুড, হরেকরকমে বৈদ্যুতিন গ্যাজেট, কঠিন বর্জ্যের সংজ্ঞাকেই বদলে দিচ্ছে শহরাঞ্চলে হাজার-হাজার ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে। আর সেখানে এসে বসবাস করছে মানুষজন। আর তাদের নিত্যদিনের বর্জ্যের পরিমাণ বেড়ে চলেছে। তরল বর্জ্য পদার্থকে একভাবে প্রক্রিয়াকরণ করা হয়। কিন্তু সমস্যা দেখা দেয় কঠিন বর্জ্যকে নিয়ে। যাকে সলিড ওয়েস্ট বলা হয় সমুদ্র তীরে বেড়াতে এসে ওই আবর্জনা ছড়িয়েছিলেন আমাদেরই কিছু সহনাগরিক। ২৮ বছরের তরুণ চিনু কোয়াত্রা দেখলেন চারপাশে প্লাস্টিক ও ভাঙা মূর্তির ছড়িয়ে আছে। মোচ্ছব করে ময়লাগুলো সেখানেই ফেলে রেখে এসেছে। চিনু ভাবলেন — আমরা যদি সবাই মিলে উৎসব করতে পারে, তাহলে পরিবেশ পরিষ্কার করতে পারবে না কেন? ১২ জন স্বেচ্ছাসেবককে নিয়ে দাদার সৈকত পরিষ্কারের কাজে নেমে পড়েন চিনু।

Translate »