নিজস্ব সংবাদদাতা: “ব্যোম “ও” নীরা ” নামের দুটি চিতাবাঘকে সম্প্রতি রাখা হলো মধ্যপ্রদেশের সাগর জেলার বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভে(ভিডিটিআর)। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই দুটি চিতাবাঘকে ছাড়েন সাগর জেলার বীরাঙ্গনা দুর্গাবতী রিজার্ভে। এই সংরক্ষিত বনাঞ্চলে এই প্রথমবার চিতা ছাড়া হলো। চিতা দুটোকে কুনো জাতীয় উদ্যান থেকে আনা হয়েছিল। ফিল্ড ডিরেক্টার রজনীশ সিং বলেন, ” মুহালি রেঞ্জে এদের জন্য পাঁচটি ‘সফট রিলিজ বোমা ‘( যে অঞ্চলে তাদেরকে ছাড়া হয়েছে সেখানে বিশেষভাবে ঘিরে রাখা, যেখানে চিতাগুলো ধীরে ধীরে নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে ) প্রস্তুত করা হয়েছে। প্রায় ৪৩৯ সেক্টর এলাকা জুড়ে নিরাপত্তা ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। “

চিতাবাঘ মুক্তকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, ” মানুষের সঙ্গে চিতার কখনোই কোনো সংঘাত হয় না। এরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করে।” তিনি আরো বলেন, “দেশের মধ্যে শকুন যদি কোথাও সবচেয়ে বেশি সংখ্যায় পাওয়া যায়, তবে তা মধ্যপ্রদেশেই।এটি আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। একইভাবে, দেশে বাঘের সংখ্যাও যদি কোথাও সবচেয়ে বেশি হয়,তবে তা আমাদের রাজ্যেই। ঠিক তেমনই ঘড়িয়াল ও রয়েছে চম্বলেই। আজ দুটি চিতা ছাড়া হচ্ছে, আগামী এক মাসের মধ্যেই আমরা আরো দুটি চিতা আনব। ছাড়া হবে এই জঙ্গলেই।এই চারটি চিতা তাদের পরিবারকে বড় করে তুলবে। এক নতুন যুগে তারা নতুনভাবে আত্মপ্রকাশ করবে।” ২৩০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ভিডিটিআর (ভিডিটিআর)-এ প্রায় ৩০ টি বাঘ ও ৪০টি চিতাবাঘের বাস। বিশেষজ্ঞদের মতে এদের সাথে আফ্রিকান চিতাগুলোর সহাবস্থান দারুন অভিজ্ঞতার সঞ্চার করবে।

Translate »