নিজস্ব সংবাদদাতা: জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার এবং কৃষি পদ্ধতির বিবর্তনের ফলে নতুন ধরনের আগ্রাসী কীটপতঙ্গ এবং রোগের ঝুঁকি বাড়ছে। শিমলায় সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট (সিপিআরআই) আয়োজিত এক সিম্পোজিয়ামে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, এই পরিস্থিতিতে ভারতের জন্য উদ্ভিদ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা অপরিহার্য হয়ে পড়েছে। ‘জলবায়ু সহনশীলতা, খাদ্য নিরাপত্তা ও সুস্থায়ী কৃষির জন্য পরবর্তী প্রজন্মের উদ্ভিদ স্বাস্থ্য কৌশল’ শীর্ষক দুই দিনব্যাপী জাতীয় সিম্পোজিয়ামের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহারান-এর প্রাক্তন উপাচার্য ড. এস এস চাহাল। উদয়পুরের মহারানা প্রতাপ কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, ফসল রক্ষা এবং জাতীয় খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে জৈব-নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার

করার ওপর জোর দিয়েছেন। উদ্ভিদরোগ শনাক্তকরণ ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ক্রমবর্ধমান ভূমিকার ওপর আলোকপাত করেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন যে, পর্যাপ্ত ডেটাবেসের অভাব, ফসল অনুযায়ী যথাযথ প্রয়োগের সীমাবদ্ধতা এবং বিভিন্ন প্রযুক্তিগত বাধার কারণে এর ব্যাপক ব্যবহার এখনো সীমিত হয়ে আছে। ড. চাহাল এমন নির্ভরযোগ্য ফিল্ডস্টাডি ব্যবহারের উপযোগী এআই (AI) সমাধানের আহ্বান জানান, যা বিস্তৃত ডেটাসেট, বহু-বিভাগীয় দক্ষতা এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও শক্তিশালী সমন্বয়ের ওপর ভিত্তি করে গড়ে উঠবে। উদ্ভিদ তথা জৈব-নিরাপত্তার ক্ষেত্রে বর্তমান ঘাটতিগুলো তুলে ধরে তিনি আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে অপর্যাপ্ত যাচাই-বাছাই. দেশে প্রবেশের পরবর্তী কোয়ারেন্টাইন নজরদারির দুর্বলতা এবং কৃষি পণ্য আমদানির সাথে জড়িত ঝুঁকিগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ফসলের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে প্রচলিত উদ্ভিদ সুরক্ষা পদ্ধতির পাশাপাশি উন্নত নজরদারি ব্যবস্থা, আধুনিক রোগ নির্ণয়ের সরঞ্জাম এবং সুসমন্বিত প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা জরুরি।

ড. স্বরূপ কুমার চক্রবর্তী সুস্থায়ী রোগ ব্যবস্থাপনার মধ্যে উদ্ভিদ, পরিবেশ ও বাস্তুতন্ত্রের স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করার ওপর জোর দিয়েছেন। আইসিএআর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সুগারকেন রিসার্চ-এর প্রাক্তন অধিকর্তা এবং ইন্ডিয়ান ফাইটো প্যাথোলজিক্যাল সোসাইটির সভাপতি ড. আর. বিশ্বনাথন, ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করার ক্ষেত্রে উদীয়মান জৈবপ্রযুক্তিগত পদ্ধতিগুলোর ওপর আলোকপাত করেছেন। সোলানের আইসিএআর-ডিরেক্টরেট অব মাশরুম রিসার্চ-এর প্রাক্তন অধিকর্তা ড. ভিপি শর্মা পুষ্টি নিরাপত্তা বৃদ্ধি, গ্রামীণ জীবিকার বৈচিত্র্য এবং সুস্থায়ী কৃষির প্রসারে মাশরুমের সম্ভাবনার ওপর আলোকপাত করেছেন।

Translate »