নিজস্ব সংবাদদাতা: ব্রাহ্ম মুহূর্তে প্রার্থনা, তারপর গঙ্গাস্নান, তারপর পুজোআচ্চা, নৌকাবিহার, সন্ধ্যারতি, সব মিলিয়ে বেনারসের গঙ্গাকে ঘিরে অনেকরকম কাণ্ডকারখানা চলে। এই পরিস্থিতে, বেনারসের গঙ্গাকে একেবারে প্রাকৃতিক পর্যায়ে রাখা যাচ্ছে না। কারণ তাকে ঘিরে মানুষের এত কর্মকাণ্ড চলছে ভোর থেকে রাত অবধি। তাই, গঙ্গাকে এখন প্রকৃতি-মানুষের সমবেত সম্পদ হিসেবে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কীভাবে এই গঙ্গাকে দূষণমুক্ত করা যায়। কীভাবে এই গঙ্গার স্রোত বা বহমানতাকে নিয়ন্ত্রণে রাখা যায়। পরিবেশবিদরা মনে করিয়ে দিচ্ছেন, গঙ্গার জল কিন্তু ঘাট অতিক্রম করে শহরে ঢুকে পড়ছে। যা রীতিমতো দুশ্চিন্তার বিষয়।

এই পরিস্থিতিতে, বেনারসে বহু ঘাট সংলগ্ন গঙ্গার ‘ম্যানেজমেন্ট’ যে আলাদা রকম হবে তা বলাই বাহুল্য। গত বছরের বন্যা পরিবেশবিদ ও নদীবিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছিল। তারপর নতুন করে চিন্তাভাবনা শুরু হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, এই গঙ্গার দূষণ প্রতিরোধে তাই স্থানীয়ভাবে পৌরসভা কাজ করেছিল, অন্যদিকে নমানি গঙ্গা মিশনও কাজ করেছিল। একসঙ্গে একাধিক সরকারি সংস্থা ও প্রশাসনকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হয়েছিল। কারণ, বেনারসের গঙ্গার চরিত্র, তা অন্যশহর দিয়ে বয়ে যাওয়া চরিত্রের চেয়ে আলাদা। এখানে এখনও মোক্ষলাভের আশায় বৈদ্যুতিক চু্ল্লির বদলে কাঠের চিতায় দেহ পোড়ানো হয়। এই গঙ্গা লাগোয়া ঘাটে ধোপারা কাপড় কাছে, মেলে দেয়। সকাল হতে-না-হতেই ফুল-বেলপাতা, পুজোআচ্চার জিনিসপত্র গঙ্গাকে উৎসর্গ করা হয়। মণিকর্ণিকা ঘাট থেকে চিতার ছাই এসে মেশে গঙ্গায়। প্রিয়জনের দেহ পোড়াতে যাঁরা আসেন, তাঁরা অনেকরকম জিনিসপত্রি, পোশাক আশাক ফেলে রেখে যান ঘাটে। যার বেশিরভাগটাই শেষ অবধি গঙ্গায় গিয়ে পড়ে।

কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে গঙ্গার ঘাট সংলগ্ন এলাকা পরিষ্কার করার কাজে হাত লাগান ঠিকই। তবে তা যথেষ্ট নয়। এই গঙ্গার দূষণ ও বহমানতা বজায় রাখতে তাই বহুমুখী পরিকল্পনা করা হয়েছে। সরকারি দফতরগুলো একসঙ্গে কাজ করছে। কারণ, আলাদা করে গঙ্গার শ্রেণিবিভাগ করা যাচ্ছে না। বেনারস সংলগ্ন গঙ্গাকে পুরোপুরি প্রাকৃতিক বিষয়বস্তু বা অবজেক্ট হিসেবে দেখা যাচ্ছে না, কারণ তাকে ঘিরে এতই মানবিক কার্যকলাপ চলতে থাকে। পরিবেশবিদরা আশঙ্কিত, বেনারসের গঙ্গা আগে যেভাবে বয়ে যেত, এখন সেভাবে বইতে পারছে না। বাঁক নিতে চাইছে অন্যকোথাও। অন্যদিকে, বেনারসের গঙ্গার নাব্যতা যে খুব বেশি, তা-ও কিন্তু নয়। তাই বেনারস সংলগ্ন গঙ্গার যত্ন নিতে হবে অন্যভাবে।

Translate »